তৃতীয়বারের মতো নারী ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মেয়েদের ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জিতলেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার।

2026-10-27T07:39:33+06:00
2026-10-27T07:39:33+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
তৃতীয়বারের মতো নারী ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস
স্পোর্টস ডেস্ক
⏲ ৭:৩৯ এএম | ২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
মেয়েদের ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জিতলেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উঠে বিজয়ী হিসেবে পুতেয়াসের নাম ঘোষণা করেন ২০০১ সালে ব্যালন ডি’অরজয়ী ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন। তাঁর নাম ঘোষণার পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা।

এর আগে ২০২১ ও ২০২২ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন পুতেয়াস। এবার তৃতীয়বারের মতো পুরস্কার জিতে নারী ফুটবলে নিজের অবস্থান আরও সুসংহত করলেন স্পেনের এই তারকা।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পুতেয়াস। ক্লাবটির হয়ে ৫৩ ম্যাচে ২৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি গোল করিয়েছেন তিনি। জাতীয় দল স্পেনের হয়েও নেশনস লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন এই ফুটবলার।

তৃতীয়বার ব্যালন ডি’অর জিতে সতীর্থ আইতানা বোনমাতির রেকর্ডে ভাগ বসিয়েছেন পুতেয়াস। গত জুলাইয়ে লন্ডন সিটি লায়নেসে যোগ দেওয়া এই তারকা ক্লাবটির প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।

জ/শা


  বিষয়:   নারী ব্যালন ডি’অর  অ্যালেক্সিয়া পুতেয়াস 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত