পাঁচবিবিতে জামায়াতের কর্মী ও সূধী সমাবেশ

‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসূলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের বড়মানিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

2026-10-26T20:53:53+06:00
2026-10-26T20:53:53+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে জামায়াতের কর্মী ও সূধী সমাবেশ
‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৮:৫৩ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
ছবি- পাচঁবিবি প্রতিনিধি
‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসূলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের বড়মানিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎সমাবেশে সভাপতিত্ব করেন, আয়মারসূলপুর ইউনিয়ন জামায়াতের আমীর আহসান হাবিব। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আহম্মদ আলীর সঞ্চালনা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে- জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন্ন জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুহাঃ হাসিবুল আলম লিটন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও  ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং পাঁচবিবি পৌরসভা জামায়াতের আমীর ও আসন্ন আয়মা রসূলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবুল বাশার।
‎
‎এছাড়াও বক্তব্য রাখেন- আয়মারসূলপুর ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি মুর্শিদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি নূহ নাজিউল হক, ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি ফারজুল ইসলাম, পাঁচবিবি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম ও আব্দুল মান্নান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎বক্তারা, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় আয়মারসুলপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান সহ ১৩ জন মেম্বর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

‎সমাবেশে স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সূধীজন উপস্থিত ছিলেন।



জ/বা


  বিষয়:   দেশজুড়ে  পাঁচবিবি  জামায়াতে ইসলামী  সমাবেশ 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত