শ্রীপুরে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

দেশজুড়ে

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা পর্যায়ের নেতা রনি পাঠানকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

2026-10-26T20:44:55+06:00
2026-10-26T20:44:55+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
শ্রীপুরে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
⏲ ৮:৪৪ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
ছবি- গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা পর্যায়ের নেতা রনি পাঠানকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনি পাঠান (২৫) এবং তার সহযোগী শ্রীপুর পৌসভার কেওয়া (নতুন বাজার) এলাকার হাবিবুর রহমানের ছেলে নয়ন পাশা (২৫)। রনি পাঠান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

এর আগে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি (চন্নাপাড়া) এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি (চন্নাপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। পরে ওই এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনি পাঠান ও তাঁর সহযোগী নয়ন পাশাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  শ্রীপুর  মাদক  ইয়াবা  গ্রেপ্তার 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত