রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-25T13:14:59+06:00
2026-10-25T13:14:59+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১৪ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪১টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, জালনোটসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৭৮ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু ও আটটি রড।

এ ছাড়া ২১ পুরিয়া গাঁজা, ৯ হাজার ৫৮টি ইয়াবা, দুই গ্রাম হেরোইন, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ১২টি মোবাইলফোন জব্দ করা হয়েছে।

জব্দ করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ২০০ টাকার ৩২০টি জালনোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কিবোর্ড এবং নগদ ১০ হাজার ১০০ টাকা।

ডিএমপি জানায়, গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় বা ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ডিএমপি।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত