ব্রাহ্মণবাড়িয়ায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-25T12:14:39+06:00
2026-10-25T12:14:39+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
⏲ ১২:১৪ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।

কসবা থানা সূত্রে জানা গেছে, শনিবার গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানে লাইটিংয়ের কাজ করেন শামিম। বিকেলে কাজ শেষে তিনি জয়নগর বাজারে যান। সেখানে তাঁর হাতে একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি দেখতে পান ওই এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং চট্টগ্রামে আরআরএফে কর্মরত রয়েছেন।

মাহমুদুল হাসান শামিমের কাছে এসব সামগ্রী কোথায় পেয়েছেন, তা জানতে চান। জবাবে শামিম জানান, খিরনাল এলাকায় ডেকোরেশনের লাইটিংয়ের কাজ শেষে ফেরার পথে জয়নগর বাজারের পাশের সড়কে এগুলো পড়ে থাকতে দেখে তিনি কুড়িয়ে পেয়েছেন।

পরে মাহমুদুল হাসান শামিমকে বিষয়টি বুঝতে না দিয়ে একটি দোকানে বসিয়ে রাখেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। জরুরি সেবা থেকে বিষয়টি কসবা থানা পুলিশকে অবহিত করা হলে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল জয়নগর বাজারে পৌঁছায়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি জব্দ করে। একই সঙ্গে শামিম মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, জয়নগর এলাকায় নিজ বাড়িতে বেড়াতে আসা চট্টগ্রামে আরআরএফে কর্মরত পুলিশ সদস্য মাহমুদুল হাসান ওই যুবকের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

ওসি আরও জানান, জরুরি সেবা থেকে বার্তা পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সামগ্রী জব্দ করে এবং শামিম মিয়াকে আটক করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত