বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি। এ সময় তিনি মন্ত্রীর চলমান চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
রাষ্ট্রপতি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।
জ/উ