দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও তাঁদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশটির ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, এমপি।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এসব বৈঠকে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, কারিগরি প্রশিক্ষণ, কোরীয় ভাষা শিক্ষা এবং দেশটির নির্মাণশিল্পে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে অংশগ্রহণকারীরা বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
জ/উ