ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮, মামলা ৫৮

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-21T13:21:05+06:00
2026-10-21T13:21:05+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮, মামলা ৫৮
জবাবদিহি ডেস্ক
⏲ ১:২১ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৮ জন, লালবাগ বিভাগে ৬১, ওয়ারী বিভাগে ৫৪, মতিঝিল বিভাগে ৩৫, তেজগাঁও বিভাগে ৯৩, মিরপুর বিভাগে ১৪৮, গুলশান বিভাগে ৩৭, উত্তরা বিভাগে ৩২, গোয়েন্দা বিভাগে ৯ এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত