মাদক ও অপরাধ প্রতিরোধে সংগঠন গড়তে চান ইশরাক হোসেন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-21T13:32:52+06:00
2026-10-21T13:32:52+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
মাদক ও অপরাধ প্রতিরোধে সংগঠন গড়তে চান ইশরাক হোসেন
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৩২ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
ইশরাক হোসেন
মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সংগঠন গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষকে সম্পৃক্ত করার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তিনি। আজ বুধবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ পরিকল্পনার কথা জানান ইশরাক হোসেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে। আমাদের এই অত্যধিক ঘনবসতিপূর্ণ এলাকায় জনগণ সম্পৃক্ত না হলে কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।’

মাদক প্রতিরোধের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি ঠেকাতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানান তিনি। ইশরাক লেখেন, ‘এই লক্ষ্য অর্জনে কাজ করার পাশাপাশি আমরা চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিও প্রতিরোধের আওতায় আনতে পারব। আমরা থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করব।’

নিজের উদ্যোগের বিরোধিতা হতে পারে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যম এবং অন্য কিছু গণমাধ্যম আমাদের এই উদ্যোগ বানচাল করতে চাইবে। সঙ্গে থাকবে যারা এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। একসময় তারাই বিলুপ্ত হয়ে যাবে; আমরাই সফল হব, ইনশাআল্লাহ।’

এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করে ইশরাক হোসেন বলেন, ‘আমি এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করছি, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না।’

গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাব। আমরা বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত