স্পেনে যাওয়ার স্বপ্ন, রোমানিয়া সীমান্তে আটক ৩ বাংলাদেশি

প্রবাস ডেস্ক

প্রবাস

2026-10-21T13:45:34+06:00
2026-10-21T13:45:34+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
প্রবাস
স্পেনে যাওয়ার স্বপ্ন, রোমানিয়া সীমান্তে আটক ৩ বাংলাদেশি
প্রবাস ডেস্ক
⏲ ১:৪৫ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
ছবি- এআই নির্মিত
ইউরোপের শেঙ্গেন অঞ্চলে প্রবেশ করে স্পেনে যাওয়ার উদ্দেশ্যে মলদোভা থেকে রোমানিয়ায় অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। আটক ব্যক্তিদের বয়স ১৯, ৩৮ ও ৪১ বছর। তাঁদের পরিকল্পনা ছিল স্পেনে গিয়ে কাজ খুঁজে নেওয়া। ইনফোমাইগ্রেন্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রোমানিয়ার পূর্ব সীমান্তের একটি এলাকায় এ ঘটনা ঘটে। মলদোভার সীমান্ত কর্তৃপক্ষের সহযোগিতায় ইয়াসি অঞ্চলের সীমান্ত পুলিশের আঞ্চলিক পরিদর্শন দপ্তরের সদস্যরা ওই তিন বাংলাদেশিকে শনাক্ত করেন।

সীমান্ত নজরদারি সরঞ্জামের মাধ্যমে তাঁদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে দেখা যায়। পরে ঘটনাস্থলে থাকা একটি টহল দল তাঁদের আটক করে।

মলদোভার কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাই ও আদান-প্রদানের পর আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়া যায়। সীমান্তরক্ষীদের কাছে দেওয়া বক্তব্যে তাঁরা জানান, তাঁদের গন্তব্য ছিল স্পেন। সেখানে গিয়ে কর্মসংস্থানের সুযোগ খোঁজার পরিকল্পনা করেছিলেন তাঁরা।

রাষ্ট্রীয় সীমান্ত অবৈধভাবে অতিক্রমের অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও মলদোভার মধ্যে স্বাক্ষরিত পুনরায় গ্রহণসংক্রান্ত চুক্তির আওতায় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আটক তিন বাংলাদেশিকে মলদোভার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে রোমানিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপের শেঙ্গেন অঞ্চলের স্থলসীমান্ত ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়। এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ থেকে দেশটির সমুদ্র ও আকাশসীমা শেঙ্গেন অঞ্চলের আওতায় আসে। সূত্র: ইনফোমাইগ্রেন্টস

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত