যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-10-21T13:25:11+06:00
2026-10-21T13:25:11+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
⏲ ১:২৫ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাঁর হেফাজত থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আজ বুধবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানার দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ওই দিন সকালে প্রশ্নফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। পরে ১৬ অক্টোবর পুনরায় বাছাই পরীক্ষা নেওয়া হয় এবং ১৭ অক্টোবর ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। প্রশ্নফাঁসের ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত