পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-10-19T15:20:34+06:00
2026-10-19T15:20:34+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক
⏲ ৩:২০ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি ফাউন্ডেশনের কারুপল্লীতে জামদানি পল্লী ঘুরে দেখেন এবং শিল্পীদের হাতে বোনা শাড়ির নকশা ও কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিনিধি দল নিয়ে পানাম নগরী পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এ সফর শুরু হয়। পরে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। সেখানে কারুপল্লীর জামদানি পল্লী ঘুরে দেখেন।

মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধিদলে ছিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যরা।

এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জ/শা


  বিষয়:   মার্কিন রাষ্ট্রদূত  পানাম নগরী  জামদানি পল্লী 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত