রায়পুরে গাঁজার গাছ উদ্ধার ব্যবসায়ী গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

দেশজুড়ে

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের অভিযানে মিতালী বাজারের জহির এন্টারপ্রাইজের পেছন থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকানের মালিক ব্যবসায়ী জাহিদ হোসেন জহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

2026-10-19T17:33:56+06:00
2026-10-19T17:33:56+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রায়পুরে গাঁজার গাছ উদ্ধার ব্যবসায়ী গ্রেপ্তার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
⏲ ৫:৩৩ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
ছবি- লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের অভিযানে মিতালী বাজারের জহির এন্টারপ্রাইজের পেছন থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকানের মালিক ব্যবসায়ী জাহিদ হোসেন জহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত জাহিদ হোসেন জহির ১০ নং ইউনিয়ন এর কাজীর চর এলাকার মৃত শহিদ উল্লার ছেলে। 

গত শনিবার (১৮ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জহির এন্টারপ্রাইজ এর পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার করে ।এই সময়  দোকানমালিক জাহিদ হোসেন জহিরকে গ্রেপ্তার করে থানা নিয়ে যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাঁজার গাছ পায়। এ ঘটনায় অভিযুক্ত জহিরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করা হয়েছে।



জ/বা


  বিষয়:   দেশজুড়ে  লক্ষ্মীপুর  গাঁজা  আটক  পুলিশ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত