কালকিনিতে তিনতলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

দেশজুড়ে

মাদারীপুরের কালকিনিতে মায়ের সঙ্গে অভিমান করে তিনতলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে মিম আক্তার(১৮) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার মিয়ারহাট বাজারের আনসার উদ্দিন মূধার বাড়ির তিনতলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে ওই প্রবাসীর স্ত্রী আত্নহত্যা করেছেন বলে জানা যায়।

2026-10-18T19:01:33+06:00
2026-10-18T19:01:33+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কালকিনিতে তিনতলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
⏲ ৭:০১ পিএম | ১৮ অক্টোবর, ২০২৬ | রোববার
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে মায়ের সঙ্গে অভিমান করে তিনতলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে মিম আক্তার(১৮) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার মিয়ারহাট বাজারের আনসার উদ্দিন মূধার বাড়ির তিনতলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে ওই প্রবাসীর স্ত্রী আত্নহত্যা করেছেন বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করছেন কালকিনি থানা পুলিশ। নিহত গৃহবধূ মিম আক্তার খুনেরচর গ্রামের প্রবাসী রাশেদ সরদারের স্ত্রী। ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী মিম আক্তার অল্প কিছু দিন ধরে তার পরিবারের সদস্যদের নিয়ে মিয়ারহাট বাজারের আনসার উদ্দিন মূধার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। রোববার পারিবারিক দ্বন্দের জেরে তার মায়ের সাথে অভিমান করে ওই ভাড়া বাড়ির তিনতলার ছাদের উপর থেকে ঝাপ দিয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। 

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নেওয়ার পথে মীম আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের বাবা আলামিন খান জানান, কি কারনে আমার মেয়ে মারা গেছে তা এখন বলতে পারবো না।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল আলম জানান, খবর পেয়ে আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। কি কারনে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে তা এখনো সঠিক ভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে জেনেছি মীম আক্তারের অল্প কিছু দিন হলো বিয়ে হয়েছে। তার স্বামী বিদেশে আছেন।

  বিষয়:   মাদারীপুর  আত্মহত্যা  অভিযোগ  অভিমান  তদন্ত  দ্বন্দ 

Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত