সৌদি আরবের সঙ্গে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। এ ঘটনায় বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

2026-10-19T15:50:30+06:00
2026-10-19T15:50:30+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সৌদি আরবের সঙ্গে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৫০ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। এ ঘটনায় বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবীর বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঠিক কী ঘটেছিল এবং কেন আগে থেকে বাংলাদেশকে তথ্য জানানো হয়নি, তা জানতে চাওয়া হয়েছে। অপরাধের ধরন যা-ই হোক না কেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশকে বিষয়টি জানানো যেত বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, এ ঘটনার বিস্তারিত জানতে রোববার সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

এদিকে, কাতারে বাংলাদেশের সাবেক বিমানবাহিনী প্রধানের আটকের খবর নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হুমায়ুন কবীর।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি, চুরি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধীরা বিশ্বের যেখানেই পালিয়ে থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জ/শা


  বিষয়:   পররাষ্ট্র প্রতিমন্ত্রী  সৌদি আরব  তথ্য আদান-প্রদানে ঘাটতি 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত