‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ অল্প সময়ের উপস্থিতিতেই দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। রণবীর সিং অভিনীত ছবিটির শেষের দিকে বিশেষ চরিত্রে দেখা যায় তাঁকে। তবে পর্দায় তাঁর উপস্থিতির পাশাপাশি আলোচনায় আসে ক্যামিও চরিত্রের জন্য পাওয়া পারিশ্রমিকের বিষয়টিও।

2026-10-18T14:03:50+06:00
2026-10-18T14:03:50+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন ইয়ামি গৌতম
বিনোদন ডেস্ক
⏲ ২:০৩ পিএম | ১৮ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ অল্প সময়ের উপস্থিতিতেই দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। রণবীর সিং অভিনীত ছবিটির শেষের দিকে বিশেষ চরিত্রে দেখা যায় তাঁকে। তবে পর্দায় তাঁর উপস্থিতির পাশাপাশি আলোচনায় আসে ক্যামিও চরিত্রের জন্য পাওয়া পারিশ্রমিকের বিষয়টিও।

ছবিটির পরিচালক আদিত্য ধর ইয়ামির স্বামী। ফলে তাঁর পরিচালনায় সিনেমাটিতে ইয়ামির বিশেষ উপস্থিতি নিয়ে দর্শকের কৌতূহল ছিল। এরই মধ্যে ছড়িয়ে পড়ে, ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য নাকি বড় অঙ্কের চেক পেয়েছেন অভিনেত্রী। এবার সেই খবর নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ামি গৌতম। সেখানে সঞ্চালক মাধুরী দীক্ষিতের সঙ্গে কথোপকথনে উঠে আসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় তাঁর বিশেষ উপস্থিতির প্রসঙ্গ। ছবিটি ভালো লাগার কথাও জানান মাধুরী।

একপর্যায়ে ইয়ামির কাছে জানতে চাওয়া হয়, স্বামী আদিত্য ধরের পরিচালনায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন, নাকি পরিচালকের অনুরোধে ক্যামিও করতে রাজি হয়েছিলেন।

জবাবে ইয়ামি বলেন, “আমি কোথাও পড়েছিলাম যে ক্যামিওর জন্য আমি নাকি খুব বড় অঙ্কের চেক পেয়েছি। সেটা পড়ে আমি ভেবেছিলাম, এ আবার কী! তবে আমার মনে হয়, কিছু জিনিসের মূল্য টাকায় মাপা যায় না।”

ইয়ামির এই মন্তব্যে বোঝা যায়, আদিত্য ধরের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতাকে তিনি বিশেষ গুরুত্ব দেন। তবে ক্যামিও চরিত্রের জন্য ঠিক কত টাকা পেয়েছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট অঙ্ক জানাননি অভিনেত্রী। একই সঙ্গে বড় অঙ্কের চেক পাওয়ার খবর পড়ে বিস্মিত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

জ/শা 


  বিষয়:   ইয়ামি গৌতম  ধুরন্ধর দ্য রিভেঞ্জ  ইয়ামি গৌতমের পারিশ্রমিক 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত