চট্টগ্রামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক

দেশজুড়ে

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায়ই কথা হতো বলে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।

2026-10-18T12:28:20+06:00
2026-10-18T12:28:20+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
চট্টগ্রামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যুবক গ্রেপ্তার
নিউজ ডেস্ক
⏲ ১২:২৮ পিএম | ১৮ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায়ই কথা হতো বলে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে নগরের হালিশহর থানার আই-ব্লক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম ফেনী সদর থানার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে বসবাস করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, শহিদুল নিজেকে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিতেন। এ ছাড়া ‘চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’ ও ‘ফেনী জেলা- শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবেও যুক্ত ছিলেন তিনি।

পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন শহিদুল। নগরের বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল-সমাবেশ পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া ‘Mohammad Sahidul Islam’ নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। তাঁকে আদালতে হাজির করা হবে।

জ/শা 


  বিষয়:   চট্টগ্রাম  রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড  অভিযোগ  যুবক গ্রেপ্তার 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত