নিজ হাতে গাছের চারা রোপণ করে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজার এলাকায় নিজ হাতে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

2026-10-18T14:14:20+06:00
2026-10-18T14:14:20+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
নিজ হাতে গাছের চারা রোপণ করে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
জবাবদিহি ডেস্ক
⏲ ২:১৪ পিএম | ১৮ অক্টোবর, ২০২৬ | রোববার
নিজ হাতে গাছের চারা রোপণ করে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজার এলাকায় নিজ হাতে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

মহাসড়কের দুই পাশকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সড়ক এলাকার সবুজ আচ্ছাদন বাড়ানো এবং পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও বেড়ে ওঠা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মহাসড়কের পাশে সবুজায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

জ/শা

  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  বৃক্ষরোপণ কর্মসূচি  ঢাকা-আরিচা মহাসড়ক 

Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত