আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মাছরাঙা টিভিকে দায়ী করলেন পরীমণি

বিনোদন ডেস্ক

বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় দেশের বিনোদন অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এবার এ ঘটনায় মাছরাঙা টেলিভিশনকে সরাসরি দায়ী করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। তাঁর অভিযোগ, ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে স্বাভাবিক জীবন, মানসিক শান্তি ও পেশাগত কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

2026-10-18T12:53:45+06:00
2026-10-18T12:53:45+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মাছরাঙা টিভিকে দায়ী করলেন পরীমণি
বিনোদন ডেস্ক
⏲ ১২:৫৩ পিএম | ১৮ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় দেশের বিনোদন অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এবার এ ঘটনায় মাছরাঙা টেলিভিশনকে সরাসরি দায়ী করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। তাঁর অভিযোগ, ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে স্বাভাবিক জীবন, মানসিক শান্তি ও পেশাগত কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে। পরে সেগুলো সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত দুঃখ প্রকাশের বক্তব্যকে ‘অপর্যাপ্ত’ বলে মন্তব্য করেছেন পরীমণি।

গত সোমবার রাতে আপলোড করা ভিডিওগুলো মঙ্গলবার সকাল পর্যন্ত অ্যাকাউন্টে দেখা যায়। প্রথম দুটি ভিডিওর ভিউ যথাক্রমে প্রায় ১ লাখ ৫৫ হাজার ও ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে যায়। পাশাপাশি ভিডিওগুলোতে এক হাজারের বেশি প্রতিক্রিয়া ও বিপুলসংখ্যক মন্তব্য জমা পড়ে।

শনিবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজেই দিচ্ছে না। আপনারা আমার স্বাভাবিক জীবনটা আবার দুর্বিষহ করে দিয়েছেন। এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’

পরীমণি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের কারণে নিজের সন্তানদের ছবিও পোস্ট করতে পারছেন না তিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।

অন্যদিকে, মাছরাঙা টেলিভিশনের দাবি, তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। প্রতিষ্ঠানটির মাল্টিমিডিয়া ম্যানেজার সংবাদমাধ্যমকে জানান, অননুমোদিতভাবে অ্যাকাউন্টে প্রবেশ করে ভিডিওগুলো প্রকাশ করা হয়। দায়ীদের শনাক্ত করতে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগও চলছে বলে জানান তিনি।

এ ঘটনায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও ডিপফেকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তবে পরীমণি তাঁর পোস্টে সরাসরি মাছরাঙা টেলিভিশনকে দায়ী করে বলেছেন, এ ঘটনার কারণে তাঁর ব্যক্তিগত জীবন, মানসিক শান্তি ও পেশাগত কাজে ব্যাপক ক্ষতি হয়েছে।

জ/শা 


  বিষয়:   বিনোদন  অভিনেত্রী  পরীমণি  আপত্তিকর ভিডিও 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত