সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ জামায়াতের

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-15T14:00:30+06:00
2026-10-15T14:00:30+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ জামায়াতের
জবাবদিহি ডেস্ক
⏲ ২:০০ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সারাদেশে সার ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে দলীয় ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি অভিযোগ করেন, সার ডিলারশিপের জন্য ৪৭ হাজারের বেশি আবেদন জমা পড়লেও দলীয় প্যাড ব্যবহার করে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর দাবি, শুধু দলীয় ব্যক্তিদেরই নয়, অর্থের বিনিময়ে ফ্যাসিস্টদেরও ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে দাবি করে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলকে কৌশলে বাইরে রেখে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। তাঁর ভাষায়, এর মাধ্যমে ক্ষমতাসীনরা জাতির সঙ্গে প্রহসন করছে।

জামায়াতের কার্যক্রমকে যারা ‘কুসুম কুসুম বিরোধিতা’ বলে আখ্যা দেন, তাঁদের সমালোচনা করে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, তাঁদের কাছে মূলত সহিংসতা ও অগ্নিসংযোগই পছন্দের বিষয়।

এদিকে, কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত