টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-14T11:37:43+06:00
2026-10-14T11:37:43+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
⏲ ১১:৩৭ এএম | ১৪ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। পাশাপাশি আরও আটটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেন। পরে সকাল ১০টা ২৫ মিনিটে তাঁরা সেখানে পৌঁছান।

ফায়ার সার্ভিস স্টেশন থেকে কারখানাটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। তবে আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত