রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামে একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই আগুন লাগার তথ্য পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, মার্কেটটির ষষ্ঠ তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
জ/উ