মুক্তি পেয়েই মোদিকে ‘কাপুরুষ ও জুলুমবাজ’ বললেন সিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-11T16:21:19+06:00
2026-10-11T16:21:19+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
মুক্তি পেয়েই মোদিকে ‘কাপুরুষ ও জুলুমবাজ’ বললেন সিজেপি নেতা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৪:২১ পিএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
আটকের এক দিন পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। তাঁর ভাষায়, এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এই দেশ আগে কখনো দেখেনি।

গতকাল শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে উড়োজাহাজের ভেতর থেকেই দিল্লি পুলিশ তাঁকে আটক করে। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আজ রোববার সকালে আদালতের নির্দেশে মুক্তি পান তিনি।

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এ দেশ আগে কখনো দেখেনি।’

এদিকে গতকাল শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের পরও ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ রোববারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। স্থানীয় সময় বেলা ২টায় দলটির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

গতকাল যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভে যোগ দিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি যাচ্ছিলেন অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ভেতর থেকেই তাঁদের তিনজনকে আটক করা হয়।

আজ রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর শর্ত সাপেক্ষে তাঁদের মুক্তি দেওয়া হয়। যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

অভিজিৎ দিপকে আটক হওয়ার পর সিজেপির নেতৃত্বের দায়িত্ব নেওয়া অজিঙ্কা শিন্ডে জানিয়েছেন, আন্দোলন থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। রোববার আবারও যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করবেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত