আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। গতকাল মঙ্গলবার রাতে এস্তাদিও মাস মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তার বর্তমান ও সাবেক সতীর্থরা। প্রিয় তারকার বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন ভক্তরাও।
মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। প্রিয় ফুটবলারকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করে গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন তিনি। এরই মধ্যে পোস্টটি নজর কেড়েছে তার ভক্তদের।
পরীমনির সেই পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
‘আজকের এ ম্যাচ শুধু একটা ম্যাচ নয়…
আজ একটা যুগের শেষ অধ্যায়।
যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন-আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর।
কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি-সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।
২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না।
আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়।
আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে।
বিদায় নয়, লিও…
তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে।
আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে-কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।
ভালোবাসা প্রিয়।’
জ/উ