লটারিতে নির্বাচিত ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা ব্যবসায়িক অনুদান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-06T13:35:17+06:00
2026-10-06T14:03:12+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
লটারিতে নির্বাচিত ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা ব্যবসায়িক অনুদান
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৩৫ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কার্যক্রমের আওতায় লটারির মাধ্যমে নির্বাচিত ১ হাজার ৪৭২ জন উপকারভোগী নারীকে এককালীন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় ভিডব্লিউবি কার্যক্রমের ‘ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’-এর বেইজলাইন ও এন্ডলাইন জরিপের অংশ হিসেবে নির্বাচিত এসব নারীকে এ অনুদান দেওয়া হবে।

অনুদান দেওয়ার আগে উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বরের সঠিকতা যাচাইয়ের অনুমোদন দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মহিলা ও শিশু বিষয়ক-২ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত গত ৩০ সেপ্টেম্বরের এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে লটারির ভিত্তিতে ২৪ জেলার ৭২টি উপজেলা থেকে ১ হাজার ৪৭২ জন ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচন করা হয়েছে। তাদের প্রত্যেককে ব্যবসায়িক অনুদান হিসেবে এককালীন ২০ হাজার টাকা দেওয়ার লক্ষ্যে এনআইডি ও বিকাশ নম্বর যাচাই করা হবে।

এনআইডি ও বিকাশ নম্বর যাচাইয়ের কাজ সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের মাধ্যমে সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়েছে। যাচাই শেষে নির্বাচিত উপকারভোগীদের অনুদানের অর্থ দেওয়ার পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

মন্ত্রণালয়ের অনুমোদনের পর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি শাখা থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভিডব্লিউবি) রেবেকা সুলতানা স্বাক্ষরিত ৫ অক্টোবরের আরেকটি চিঠিতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

চিঠিতে কার্যক্রম অনুবিভাগের অতিরিক্ত সচিব, কার্যক্রম অধিশাখার যুগ্মসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মবিঅ-২ শাখার উপসচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির ঢাকা কার্যালয়ের প্রোগ্রাম পলিসি অফিসারকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় নির্বাচিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ব্যবসায়িক অনুদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এককালীন ২০ হাজার টাকার এ অনুদান ক্ষুদ্র ব্যবসা বা অন্যান্য আয়মূলক কাজে বিনিয়োগের মাধ্যমে উপকারভোগীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত