রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে ‘মব’ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আব্দুস সালাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

2026-10-07T14:38:47+06:00
2026-10-07T14:38:47+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৩৮ পিএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে ‘মব’ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আব্দুস সালাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নগরীর রাজপাড়া থানায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও ভিসির ব্যক্তিগত সহকারী (পিএস) নাজমুল হোসাইন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ভিসিকে পদত্যাগে বাধ্য করা, সরকারি কাজে বাধা, ভয়ভীতি দেখানো, শারীরিকভাবে লাঞ্ছিত করা, সরকারি মালামাল লুট ও ভিসিকে অবরুদ্ধ করে রাখার অভিযোগে মামলাটি করা হয়েছে।

মামলা রেকর্ডভুক্ত হওয়ার পর গভীর রাতে নগরীর প্যারামেডিক্যাল এলাকার বাসা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে, ভিসিকে অপমান, অপদস্থ ও লাঞ্ছিত করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি পালনের কথা রয়েছে।

ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে এলেও কাজের পরিবেশ না থাকায় কার্যক্রম চালাতে পারছেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. মোফাখখারুল ইসলাম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এখনো কাজের পরিবেশ তৈরি হয়নি। পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়প্রধানের সঙ্গে এমন ঘটনার পর সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।


জ/রা


  বিষয়:   মামলা  রাজশাহী মেডিকেল কলেজ 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত