শিক্ষাব্যবস্থায় অবহেলা নয়, উন্নত জাতি গঠনে গুরুত্ব দিতে হবে: মঈন খান

জাতীয়

2026-10-07T12:56:55+06:00
2026-10-07T13:11:41+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
শিক্ষাব্যবস্থায় অবহেলা নয়, উন্নত জাতি গঠনে গুরুত্ব দিতে হবে: মঈন খান
⏲ ১২:৫৬ পিএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
দেশকে উন্নত ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থার প্রতি কোনো ধরনের অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, আধুনিক অস্ত্র ও সামরিক সক্ষমতার কারণে অনেকেই যুক্তরাষ্ট্রকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে মনে করেন। তবে দেশটির শক্তির অন্যতম প্রধান ভিত্তি হলো উন্নত শিক্ষাব্যবস্থা। শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার কারণেই যুক্তরাষ্ট্র বিশ্বে নেতৃত্বের অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, একটি দেশকে উন্নত ও শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি শিক্ষকদের এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।

এ ছাড়া বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত