প্রবাসীদের ভোটাধিকার: বাংলাদেশের অভিজ্ঞতা জানতে ঢাকায় নেপালের ইসি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-07T11:49:24+06:00
2026-10-07T12:03:27+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রবাসীদের ভোটাধিকার: বাংলাদেশের অভিজ্ঞতা জানতে ঢাকায় নেপালের ইসি
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:৪৯ এএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের নেওয়া উদ্যোগ ও অভিজ্ঞতা জানতে ঢাকায় এসেছে নেপালের নির্বাচন কমিশনের (ইসিএন) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে আজ বুধবার (৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘লার্নিং অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম’।

আজ বুধবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সভায় নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন।

এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব মো. শামসুল আলম, ‘দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন এবং বাস্তবায়ন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সালীম আহমদ খান এবং উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন বৈঠকে অংশ নেবেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পক্ষ থেকেও ইলেকটোরাল প্রজেক্ট অ্যাসিস্ট্যান্সের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর এবং ব্যালট প্রকল্পের দুই প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকবেন।

ইউএনডিপির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে নেপালের দুজন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নিয়েছেন।

সফরের অংশ হিসেবে নেপালের প্রতিনিধি দলটি ৭ ও ৮ অক্টোবর বাংলাদেশ নির্বাচন কমিশনের বাস্তবায়নাধীন ‘দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন এবং বাস্তবায়ন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবে। এ সময় প্রকল্পটির কারিগরি ও প্রশাসনিক বিভিন্ন দিক সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন তারা।

নির্বাচন কমিশন জানিয়েছে, দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে পেশাগত সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও শক্তিশালী করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশেষ করে প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের ওসিভি-এসডিআই প্রকল্পের অভিজ্ঞতা, জ্ঞান ও উত্তম চর্চা বিনিময়ের মাধ্যমে দুই দেশের নির্বাচনি ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে এ আয়োজনে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত