অটোরিকশা চার্জের সময় গ্যারেজে আগুন, পুড়ল ১২ যানবাহন

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেয়ার সময় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং সংলগ্ন মুদির দোকানের মালামাল ও একটি ফ্রিজ পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

2026-10-06T12:15:47+06:00
2026-10-06T12:16:27+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
অটোরিকশা চার্জের সময় গ্যারেজে আগুন, পুড়ল ১২ যানবাহন
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:১৫ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেয়ার সময় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং সংলগ্ন মুদির দোকানের মালামাল ও একটি ফ্রিজ পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকায় ইদ্রিস অটো গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে অটো রিকশা চার্জ দেয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনে গ্যারেজে চার্জে থাকা ১১টি ব্যাটারিচালিত অটো রিকশা, ১টি মোটরসাইকেল এবং পাশের মুদির দোকানের মালামালসহ একটি ফ্রিজ সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত গ্যারেজটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। ১৪ জন ফায়ার সার্ভিস কর্মীর প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের এলাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জ/রা

  বিষয়:   আগুন  ব্যাটারিচালিত রিকশা 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত