সুইস নাগরিকের অর্থপাচার মামলায় বাংলাদেশের কাছে তথ্য চেয়েছে আমিরাত

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-07T13:46:42+06:00
2026-10-07T13:46:42+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
সুইস নাগরিকের অর্থপাচার মামলায় বাংলাদেশের কাছে তথ্য চেয়েছে আমিরাত
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৪৬ পিএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার করে বাংলাদেশে বিনিয়োগ করা এক সুইস নাগরিকের মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে তথ্য চেয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আজ বুধবার (৭ অক্টোবর) সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত এসব বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা কামনা করলে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত