হুথিদের বিরুদ্ধে অভিযানে নিহত ১০০, তিন এলাকা নিয়ন্ত্রণের দাবি ইয়েমেনর

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ১০০ জন হুথি যোদ্ধা নিহত এবং ৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। পাশাপাশি 'ডন অব ইয়েমেন' অভিযানের আওতায় দেশটির দক্ষিণ তাইজের জাবাল আল-মানজারা, আল-আশারিফ এবং ধিবান এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে ইয়েমেন।

2026-10-06T14:43:01+06:00
2026-10-06T14:43:01+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
হুথিদের বিরুদ্ধে অভিযানে নিহত ১০০, তিন এলাকা নিয়ন্ত্রণের দাবি ইয়েমেনর
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৪৩ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ১০০ জন হুথি যোদ্ধা নিহত এবং ৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। পাশাপাশি 'ডন অব ইয়েমেন' অভিযানের আওতায় দেশটির দক্ষিণ তাইজের জাবাল আল-মানজারা, আল-আশারিফ এবং ধিবান এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে ইয়েমেন।

সেনাবাহিনীর তাইজ মিলিটারি এক্সিস এক বিবৃতিতে জানায়, শহরের উত্তরে আল-আরবায়েন, দক্ষিণে আল-আকরূদ, পশ্চিমে আল-আনিন ও জাবাল হাবাশি এবং আল-কাদহা ফ্রন্টের উপকণ্ঠে আল-বিরিনে একাধিক অভিযান পরিচালিত হয়। এসব হামলায় প্রায় ১০০ হুথি যোদ্ধা নিহত ও ১৫০ জন আহত হওয়ার পাশাপাশি ৫টি ড্রোন ভূপাতিত এবং ৬টি সামরিক যান ও একটি ট্যাংক ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেনাবাহিনী দাবি করেছে।

এর আগে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি 'ডন অব ইয়েমেন' চালুর ঘোষণা দিয়ে জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্বহাল, রাজধানী সানা পুনরুদ্ধার এবং হুথি নিয়ন্ত্রণ অবসানের লক্ষ্যে এই অভিযান শুরু হয়েছে। সরকারি বাহিনী লোহিত সাগরের উপকূলীয় শহর মোখা এবং কৌশলগত বাব এল-মান্দেব এলাকা পুনরায় দখলের দাবিও করেছে।

অন্যদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সরকারি বাহিনীর অগ্রগতি অস্বীকার করে দাবি করেছেন, তাদের অবস্থান অক্ষুণ্ণ রয়েছে। একই সঙ্গে অল-জাউফ, মারিব, রাস আল-আরা ও আল-সুকিয়া এলাকায় হামলায় বিরোধী বাহিনীর ২০০ জনের বেশি হতাহত হয়েছে বলে তিনি দাবি জানান, তবে সৌদি জোট এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

২০১৪ সালে হুথিরা সানা দখল করার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় এবং ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট এতে হস্তক্ষেপ করে। ২০২২ সালের এপ্রিলের জাতিসংঘের যুদ্ধবিরতির পর গত জুলাই থেকে পুনরায় সংঘর্ষ শুরু হয়ে সেপ্টেম্বর থেকে লড়াই তীব্র আকার ধারণ করেছে।  সূত্র: আনাদোলু এজেন্সি


জ/রা


  বিষয়:   মধ্যপ্রাচ্য  বিশ্ব সংবাদ  ইয়েমেন  হুথি বিদ্রোহী 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত