‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নেত্রকোণায় বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ সোমবার (৫ অক্টোবর) সকালে নেত্রকোণা জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোণা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারজানা আনোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম আব্দুল বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা সার্বজনীন বাসস্থান নিশ্চিত করা, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ এবং মানুষের বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নগর উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
জ/উ