ঘুরতে না নেয়ায় স্বামীর সাথে বিচ্ছেদ চেয়ে আদালতে নারী

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

স্বামী অবসরে বাইরে ঘুরতে বা বেড়াতে নিয়ে যেতে আগ্রহী নন এমন অভিযোগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহর এক নারী। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

2026-10-05T12:45:14+06:00
2026-10-05T12:48:23+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ঘুরতে না নেয়ায় স্বামীর সাথে বিচ্ছেদ চেয়ে আদালতে নারী
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৪৫ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
স্বামী অবসরে বাইরে ঘুরতে বা বেড়াতে নিয়ে যেতে আগ্রহী নন এমন অভিযোগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহর এক নারী। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, ওই নারী পারিবারিক পরামর্শ বিভাগে গিয়ে অভিযোগ করেন, তার স্বামী বেশিরভাগ সময় ঘরে থাকতেই পছন্দ করেন। তাকে সঙ্গে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া কিংবা কোথাও ভ্রমণের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই।

তবে স্বামী হিসেবে তিনি অত্যন্ত উদার, ধৈর্যশীল ও ভদ্র স্বভাবের বলেও স্বীকার করেন ওই নারী। কিন্তু বাইরে যাওয়া এবং বিনোদনে স্বামীর এমন অনাগ্রহ নিয়ে তিনি চরম হতাশ ও উদ্বিগ্ন হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

পারিবারিক পরামর্শ বিভাগ থেকে ওই নারীকে বোঝানোর চেষ্টা করা হয় এবং এ ধরনের ছোট কারণে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দেয়া হয়। প্রয়োজনে তিনি যাতে ভাই-বোন বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অবসরে ঘুরতে যান, সেই পরামর্শও দেন কর্মকর্তারা।

ড. আল রাইসি বলেন, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর পছন্দ ও জীবনযাপনের ধরনে কিছুটা অমিল বা মতপার্থক্য তৈরি হওয়া স্বাভাবিক। তবে প্রতিটি মতবিরোধের পরিণতি কখনো বিবাহবিচ্ছেদ হওয়া উচিত নয়। বড় কোনো সংকট বা নির্যাতন না থাকলে ছোটখাটো পছন্দ-অপছন্দের অমিলকে আইনি বিবাদে রূপ না দিয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সংসার টিকিয়ে রাখার ওপর জোর দেন তিনি।


জ/রা


  বিষয়:   ডিভোর্স  সংযুক্ত  আরব আমিরাত 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত