নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে যেতে বাধা দেওয়ার পর কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ মিছিল চলাকালে তাকে আটক করা হয়।
কংগ্রেসের নেতৃত্বে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে এ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন বিরোধী দলের নেতারা অংশ নেন। সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
মিছিল শুরুর আগে আম আদমি পার্টির (এএপি) নেতা সৌরভ ভরদ্বাজ চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ করতে পারেন বলে তিনি তথ্য পেয়েছেন। তবে সিইসির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের ঘটনায় মিছিল ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধীদের এ কর্মসূচিকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জ/উ