ঢামেকের বাথরুমে অজ্ঞাত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-10-05T12:25:24+06:00
2026-10-05T12:28:24+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ঢামেকের বাথরুমে অজ্ঞাত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:২৫ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক হাসপাতালে কর্মরত প্লাটুন কমান্ডার মো. শাহদাদ জানান, হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের একটি বাথরুমে ওই নারীকে পানির পাইপের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পকেও অবহিত করা হয়।

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারীকে বাথরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে নিচে একটি ভ্যানিটি ব্যাগও পাওয়া গেছে। তার পরিচয় শনাক্ত এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্টরা কাজ করছেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত