পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

অ্যাস্ট্রোফিজিক্যাল বা মহাজাগতিক উৎসের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কার এবং আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণকেন্দ্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সিস হালজেন। স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

2026-10-06T19:17:00+06:00
2026-10-06T19:17:00+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
অন্যান্য
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:১৭ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
অ্যাস্ট্রোফিজিক্যাল বা মহাজাগতিক উৎসের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কার এবং আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণকেন্দ্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সিস হালজেন। স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

নোবেল কমিটির পদার্থবিজ্ঞানবিষয়ক চেয়ারম্যান মার্ক পিয়ার্স বলেন, ‘ফ্রান্সিস হালজেন আন্তর্জাতিক গবেষক ও প্রকৌশলীদের একটি দলকে নেতৃত্ব দিয়েছেন, যারা আমাদের একটি অসাধারণ যন্ত্র দিয়েছে। তার অধ্যবসায় ও বৈজ্ঞানিক দূরদর্শিতা নতুন ধরনের জ্যোতির্বিজ্ঞানের পথ তৈরি করেছে।’

বেলজিয়ামে জন্ম নেওয়া ৮২ বছর বয়সি হালজেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। তবে পুরস্কার ঘোষণার পর তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দক্ষিণ মেরুতে নিউট্রিনো শনাক্ত করার বিষয়ে হালজেনের গবেষণার শুরু ১৯৮০-এর দশকে। দীর্ঘদিনের গবেষণার ধারাবাহিকতায় তার নেতৃত্বে গড়ে ওঠা আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণকেন্দ্র মহাবিশ্বের দূরবর্তী ও উচ্চশক্তির উৎস থেকে আসা নিউট্রিনো শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। একজন ব্যক্তি, ছোট একটি দল কিংবা কোনো সংগঠন—পুরস্কারের ধরন অনুযায়ী এ অর্থ প্রদান করা হয়ে থাকে।

গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন বিজ্ঞানী। উপপরমাণুক কণার অদ্ভুত আচরণ, বিশেষ করে কোয়ান্টাম টানেলিং নিয়ে তাদের গবেষণা চৌম্বকীয় অনুরণন চিত্রায়ন বা এমআরআই প্রযুক্তিতে অত্যন্ত সংবেদনশীল পরিমাপের পথ তৈরি করে। একই সঙ্গে উন্নত মোবাইল ফোন ও দ্রুতগতির কম্পিউটার তৈরির গবেষণার ভিত্তিও শক্তিশালী হয়।

এবারের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয় সোমবার চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার দিয়ে। মস্তিষ্কের কার্যপ্রণালি বোঝার ক্ষেত্রে আলো ব্যবহার করে গবেষণার নতুন পথ তৈরি করা তিন বিজ্ঞানী এ পুরস্কার পেয়েছেন।

বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার পর আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।



জ/বা


  বিষয়:   অন্যান্য  নোবেল  পদার্থবিজ্ঞান  ফ্রান্সিস হালজেন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত