এয়ারবাসের সঙ্গে ১০ উড়োজাহাজ কেনার মেগা চুক্তি সই হচ্ছে ৭ অক্টোবর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার লক্ষ্যে আগামী বুধবার (৭ অক্টোবর) চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকার একটি হোটেলে বহু কোটি ডলারের এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

2026-10-05T10:05:49+06:00
2026-10-05T10:07:19+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
এয়ারবাসের সঙ্গে ১০ উড়োজাহাজ কেনার মেগা চুক্তি সই হচ্ছে ৭ অক্টোবর
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:০৫ এএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার লক্ষ্যে আগামী বুধবার (৭ অক্টোবর) চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকার একটি হোটেলে বহু কোটি ডলারের এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

চুক্তির আওতায় বিমান ৪টি এয়ারবাস এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ৬টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কিনবে। জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির দূরপাল্লা ও আঞ্চলিক নেটওয়ার্ক শক্তিশালী করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, কেবল এয়ারবাসের এই ক্রয় প্যাকেজের মূল্যই ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার ছাড়িয়ে যাবে।

এর আগে গত ৩০ এপ্রিল ও ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে দুটি পৃথক চুক্তির মাধ্যমে মোট ২৫টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করে বিমান। যার মোট মূল্য ধরা হয় প্রায় ৬৪০ কোটি ডলার। বোয়িং থেকে ১৫টি ওয়াইডবডি ও ১০টি ন্যারোবডি উড়োজাহাজ কেনা হচ্ছে, যা ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বহরে যুক্ত হওয়ার কথা। তবে অন্তত একটি উড়োজাহাজ ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে সরবরাহের অনুরোধ জানিয়েছে বিমান।

বোয়িং ও এয়ারবাস মিলিয়ে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পাইপলাইনে রয়েছে, যা বাংলাদেশ বিমানের ইতিহাসের সবচেয়ে বড় বহর সম্প্রসারণ কার্যক্রম। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

জ/রা

  বিষয়:   এয়ারবাস  বাংলাদেশ  বিমান 

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত