অটোরিকশার কারণে রাজধানী ঢাকা স্বাভাবিক গতি হারিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, অটোরিকশাকে নীতিমালার আওতায় আনার কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের সংস্কারকাজ শেষ হলে সেখানে আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। পরিবেশ উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। লেকে ময়লা না ফেলা এবং নিজেদের শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
রাজধানীর বড় সমস্যাগুলোর একটি হিসেবে বর্ষাকালের জলাবদ্ধতার কথা উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩৫০ কোটি টাকা নেওয়া হয়েছে।
জ/উ