লটারির মাধ্যমে প্রথমবারের মতো ১৩১ জন সাবরেজিস্ট্রার বদলি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-06T12:37:21+06:00
2026-10-06T12:37:21+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
লটারির মাধ্যমে প্রথমবারের মতো ১৩১ জন সাবরেজিস্ট্রার বদলি
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৩৭ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রারদের বদলি প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর প্রথম ধাপে সারাদেশের ১৩১ জন সাবরেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ বদলি কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। তবে কোনো না কোনো জায়গা থেকে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে, আর সেই কাজ আজ থেকে শুরু হয়েছে।

তিনি বলেন, ঢাকায় পোস্টিংকে ‘প্রাইস পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। সাধারণভাবে মনে করা হয়, ঢাকায় যাদের পদায়ন করা হয়, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ‘প্রাইস পোস্টিং’-এর ক্ষেত্রেই প্রথমবার লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে।

আইনমন্ত্রী জানান, ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসে পদায়নের জন্য সারাদেশের ১৩১ জনের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম ধাপে ১৮ জনকে বাছাই করা হয়েছে। পরে তাদের দক্ষতা বিবেচনা করে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসগুলোতে বদলি করা হবে।

তিনি আরও বলেন, বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর কেউ যদি দুর্নীতিতে জড়িয়ে পড়েন, তাহলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কোনো সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে সাংবাদিকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত