কঙ্গোতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৩০ জনের

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত এবং বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। গত রোববার (৪ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একুয়াটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকায় এক দুর্ঘটনা ঘটে।

2026-10-06T10:58:46+06:00
2026-10-06T10:58:46+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
কঙ্গোতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৩০ জনের
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৫৮ এএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত এবং বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। গত রোববার (৪ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একুয়াটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকায় এক দুর্ঘটনা ঘটে।

একুয়াটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু রাষ্ট্রীয় বার্তা সংস্থা এজেন্স কঙ্গোলাইস প্রেসকে জানান, রাজধানী কিনশাসা থেকে আসা ‘দ্যু সে ক্যাশ’ নামের একটি ধাতব নৌকার সঙ্গে বুসিংগা থেকে আসা ‘এইচবি সুপার ভিক্টোরিয়া’ নামের একটি কাঠের নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নৌকাটি ডুবে গেলে অধিকাংশ যাত্রী পানির নিচে আটকা পড়েন এবং ডুবে যাওয়া ৩০ জনের মরদেহ ইতোমধ্যে দাফন করা হয়েছে।

দুর্ঘটনার মূল কারণ এখনো সুনির্দিষ্টভাবে জানা না গেলেও রাতে চলাচলের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তা কর্মকর্তা এপিকে জানিয়েছেন, কিনশাসা থেকে আসা নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল বোঝাই ছিল।

কঙ্গোতে নৌ দুর্ঘটনা বেশ সাধারণ বিষয়, যেখানে রাতের বেলা যাত্রা এবং অতিরিক্ত যাত্রী বহনকে প্রধানত দায়ী করা হয়। দুর্গম এলাকায় নিরাপত্তা মান বজায় না রাখা এবং অবকাঠামোগত ঘাটতির কারণে সম্প্রতি বেশ কয়েকটি নৌ দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। এর আগে গত জুলাইয়ে কাসাই প্রদেশে রাষ্ট্রীয় পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে ফেরার পথে একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।


জ/রা


  বিষয়:   নিহত  বিশ্ব সংবাদ  নৌকাডুবি  আফ্রিকা  কঙ্গো 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত