পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে বারসিকের ক্যাম্পেইন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-30T19:18:23+06:00
2026-09-30T19:18:23+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে বারসিকের ক্যাম্পেইন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
⏲ ৭:১৮ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পরিবেশবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং নেটজ বাংলাদেশের তত্ত্বাবধানে এনজিও সংস্থা বারসিকের এনগেজ প্রকল্পের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলা সিএসও সভাপতি শারমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান মিজান এবং বারসিক এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউয়ালী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া ম্যানেজার বাবলু জোয়াদ্দার। পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, উপজেলা সিএসওর সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ, ইউনিয়ন সদস্য কাজী শুভ, শিক্ষক হিমাংশু বিশ্বাস, মিন্টু অধিকারী, শিক্ষার্থী দীপা সাধু এবং বারসিক এনজিওর মুক্তি রানী।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরিবেশ রক্ষায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

ক্যাম্পেইনের শুরুতে একটি র‌্যালি বের করা হয়। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে পরিবেশবিষয়ক মঞ্চনাটক পরিবেশন করা হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত