পাইকগাছায় সিএসই ও নেটওয়ার্কের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে এবং প্রভা বিকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাবিবুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন হেলভেটাস বাংলাদেশ এনাবল প্রকল্পের কর্মকর্তা শাহরিয়ার মান্নান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ মন্ডল, অধ্যাপক জি এম আজহারুল ইসলাম, চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, শেখ খোরশেদুজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দীন রাজা, মুক্তা বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়।