গবেষণার স্বীকৃতি নিশ্চিত করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-22T16:29:11+06:00
2026-09-22T16:29:11+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
গবেষণার স্বীকৃতি নিশ্চিত করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:২৯ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের গবেষণালব্ধ অর্জন ও উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।

আজ মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিজ্ঞানীরা তাদের মেধা, শ্রম, সময় ও নিষ্ঠা কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি ও জ্ঞান সৃষ্টি করছেন। এসব গবেষণা ও উদ্ভাবনের যথাযথ স্বীকৃতি না মিললে ভবিষ্যতে গবেষণার প্রতি আগ্রহ কমে যেতে পারে। তাই বিজ্ঞানীদের কাজের মূল্যায়নের পাশাপাশি উদ্ভাবনী গবেষণাকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়ানো, রোগ প্রতিরোধ, উন্নত জাত উদ্ভাবন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণা কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বাস্তবমুখী করতে হবে, যাতে এর সুফল সরাসরি খামারি ও উদ্যোক্তারা পান।

গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, গবেষণার ফলাফল শুধু প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা দ্রুত খামারি ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে হবে।

মোহাম্মদ আমিন উর রশীদ আরও বলেন, দেশের প্রাণিসম্পদ খাত বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে গবেষকদের দীর্ঘদিনের নিরলস শ্রম ও অবদান রয়েছে। গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি উদ্ভাবনী গবেষণায় বিজ্ঞানীদের উৎসাহ বাড়াতে প্রণোদনা ও স্বীকৃতির সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বিএলআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেক আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আবদুস সামাদ, বোর্ডের সদস্য ডা. মো. সফিউল আহাদ সরদার এবং বোর্ডের সদস্যসচিব ও বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ পরিচালনা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বিএলআরআইয়ের বিভিন্ন প্রশাসনিক, আর্থিক ও গবেষণাসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত