চুনারুঘাটে চা বাগান থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালুয়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

2026-09-20T19:32:21+06:00
2026-09-20T19:32:52+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চুনারুঘাটে চা বাগান থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৭:৩২ পিএম
ছবি- চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালুয়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে চা-পাতা তোলার কাজ করার সময় শ্রমিকেরা এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন। 

বিষয়টি তাঁরা তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানালে তিনি পুলিশে কল করেন।

পরে খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। 

দুর্গম এলাকা হওয়ায় প্রায় দুই কিলোমিটার পাহাড়ি ও ছড়ার পথ হেঁটে গিয়ে অনেক কষ্টে পুলিশ লাশটি উদ্ধার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত বৃদ্ধের পরিচয় এখনো জানা যায়নি। লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। 

তিনি আরও জানান, পরিচয় নিশ্চিতের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  হবিগঞ্জ  লাশ উদ্ধার 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]