টুঙ্গিপাড়ায় দুই রেষ্টুরেন্টকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

ভ্রাম্যমাণ আদালত জেলার টুঙ্গিপাড়ায় নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।

2026-09-15T19:44:35+06:00
2026-09-15T19:44:35+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
টুঙ্গিপাড়ায় দুই রেষ্টুরেন্টকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম 
ছবি- গোপালগঞ্জ প্রতিনিধি
ভ্রাম্যমাণ আদালত জেলার টুঙ্গিপাড়ায় নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে হাসপাতাল সংলগ্ন এলাকার মায়ের দোয়া বিরিয়ানি হাউজ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস ও হাচিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে সত্যতা পেয়ে দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে আগামীতে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের নির্দেশনা দেয়া হয়।

টুঙ্গিপাড়ার ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, উপজেলার আরও অনেক খাবারের হোটেলের ব্যাপারে অভিযোগ রয়েছে, সেগুলো নজরদারিতে রাখা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জ/বা

  বিষয়:   দেশজুড়ে  গোপালগঞ্জ  ভ্রাম্যমান আদালত 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]