ঢাকার ধামরাইয়ে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ভবনটির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, ধামরাইকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সন্তানরা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে এবং কার কার সঙ্গে মিশছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে শিক্ষার্থীদের অভিভাবকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি ।
জ/রা