রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮৩

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-09-14T14:43:32+06:00
2026-09-14T14:43:32+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮৩
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
‘প্রকৃত সংবাদ প্রাপ্তি সকলের অধিকার, অপতথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে’-এই স্লোগানকে সামনে রেখে পুলিশিং সেবা ও আইনের শাসন প্রতিষ্ঠার ধারাবাহিকতা বজায় রাখতে রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধচিত্র প্রকাশ করা হয়েছে। এ সময়ে রেঞ্জজুড়ে ৫৪টি মামলা হয়েছে এবং বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ ১৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ এলাকায় সংঘটিত অপরাধের ঘটনায় দায়ের করা ৫৪টি মামলার মধ্যে রয়েছে একটি খুন, একটি যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইনে একটি, চুরির চারটি, নারী ও শিশু নির্যাতনের পাঁচটি এবং অন্যান্য অপরাধে ৪২টি মামলা। একই সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ছয়টি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে মোট ১৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত ৯৭ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলায় ৫৯ জন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছেন। এছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২২ গ্রাম হেরোইন, ১২২ পিস ইয়াবা, ৩২২ পিস ট্যাপেন্টাডল, ২ কেজি ৭০৮ গ্রাম গাঁজা, ২ দশমিক ২ লিটার বিদেশি মদ এবং ২০ লিটার চোলাই মদ।

রাজশাহী রেঞ্জের বিভিন্ন এলাকায় আসামি গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে এ সময়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]