দৌলতপুরে পিস্তল-ককটেলসহ যুবক আটক, গণপিটুনিতে আহত

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-09-06T09:49:58+06:00
2026-09-06T09:49:58+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
দৌলতপুরে পিস্তল-ককটেলসহ যুবক আটক, গণপিটুনিতে আহত
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৯ এএম 
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রকি হোসেন (২২) নামে এক যুবককে বিদেশি পিস্তল ও ককটেলসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে তিনি আহত হন।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। রকি একই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজনগরে মাদকসেবী ও কারবারিদের উৎপাত বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে এলাকাবাসী মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেন। পরদিন শুক্রবার রাতে একটি বাঁশবাগানে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতির খবর পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে গেলে রকি ও তার সহযোগীরা আতঙ্ক সৃষ্টির জন্য গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ।

পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যায়। এ সময় রকিকে অস্ত্রসহ আটক করা হয়। স্থানীয়দের গণপিটুনিতে তিনি আহত হন এবং তার একটি হাত ভেঙে যায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত রকিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিদেশি পিস্তল ও একটি ককটেলসহ এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]