রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরখানের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় গোপনে বৈঠক করার সময় যুবলীগের আট নেতাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযানের সময় অজ্ঞাতনামা অন্তত ৩০ জন নেতাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানান ওসি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জ/উ