রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নকশা অনুমোদন, নির্মাণকাজের তদারকি ও পরিদর্শনে অনিয়ম, ঘুষ-দুর্নীতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হচ্ছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক সুভাষ মজুমদারের নেতৃত্বে একটি দল রাজউকের প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এনপিবি নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, রাজউকের নকশা অনুমোদন, নির্মাণকাজের তদারকি ও পরিদর্শন কার্যক্রম নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে দায়িত্বে অবহেলা করে বিধিবহির্ভূত ভবন নির্মাণের সুযোগ করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এসব অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহের জন্যই রাজউকের প্রধান কার্যালয়ে দুদকের এ অভিযান পরিচালিত হচ্ছে।
জ/উ